আজ বিয়ে সৌম্য সরকারের

আজ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জাতীয় দলের ক্রিকেটার তারকা সৌম্য সরকার।

দুই পরিবারের মতামতের ভিত্তিতে বুধবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে খুলনা ক্লাবে বিয়ের আনুষ্ঠান হবে বলে জানা যায়।

এদিকে, খুলনার টুটপাড়া এলাকার মেয়ে প্রিয়ন্তী দেবনাথ পূজাকে বিয়ে করছেন ক্রিকেটার তারকা সৌম্য সরকার। সৌম্য’র সাথে পূজার পরিচয়টা আগে থেকেই ছিলো।

সৌম্য ও পূজার বিষয়টা দুই পরিবার মেনে নিয়ে তাদের বিয়ের আয়োজন করছেন বলে জানান সৌম্য সরকারের বাবা সাবেক শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর