বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যিনি কিনা তিন ফরম্যাট মিলিয়ে ১০০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। আর তিনি হলেন ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। তার এই রেকর্ড কে ভাঙ্গবে এ নিয়ে মতবাদের শেষ নেই।
এবার শচীনের এই রেকর্ড কেউ না কেউ ভাঙ্গবে বলেই মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অীধর আগ্রহে অপেক্ষা করছি কবে এমন কোনো ক্রিকেটার আসবে যে শচীন টেন্ডলকারের রেকর্ড ভাঙবে।’
তিনি আরো বলেন, ‘শচীন অনেক শক্তিশালী মনের ক্রিকেটার ছিলেন। শচীন সবসময় চাপের ওপর থাকতেন। আমি শচীনের মতো কারো এতো ভক্ত দেখিনি। সারাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে তার অসংখ্য ভক্ত। এটা প্রতিটি ইনিংসে তার জন্য একটা বাড়তি সৃষ্টি করত।’