মাইক্রোবাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বটতলি এলাকায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক কারও নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.খলিলুর রহমান সাংবাদিকদের জানান, সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। দুইজনকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

চন্দ্রগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন জানান, মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন যাত্রী গুরুতর আহত হন। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নেয়ার পথে ৩ জন মারা যান।

হাসপাতালে নিলে আরও একজন মারা যান। দুর্ঘটনায় আরও দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর