জাবিসাসের নতুন কমিটিকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের শুভেচ্ছা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটিকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত ছাত্র সংগঠনগুলো।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় তারা জাবিসাসের কক্ষে এসে এই শুভেচ্ছা জানায়। এসময় ছাত্রফ্রন্টের জাবি শাখার আহ্বায়ক শোভন রহমান বলেন, ‘জাবিসাস সবসময় সত্যের পক্ষে অবস্থান নিয়ে আসছে। তাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে আশা করি।’
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জাবি শাখার সভাপতি খান মুনতাসির আরমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ক্যম্পাসে একটি সুস্থ স্বাভাবিক পরিবেশ নিয়ে আসতে জাবিসাস কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা রাখছি।।
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি দীপঙ্কর দীপ বলেন, ‘সাংবাদিকরা সমাজের আয়নাস্বরুপ।
বিশ্ববিদ্যালয়ের ভাল দিকগুলোর পাশাপাশি খারাপ দিকগুলো তুলে ধরতে নতুন কমিটিকে আহ্বান জানান।’
ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) সভাপতি মাহাথির মুহাম্মদ বলেন, ‘আমার সংগঠনের পক্ষ থেকে নতুন কমিটিকে অভিনন্দন জানাই। আমরা জাবিসাসের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম আসায় নিজেদের নৈতিকতার দিক থেকে উপস্থিত থাকতে পারি নি। তবে আমরা বিশ্ববিদ্যালয়ে সুস্থ পরিবেশ বজায় রাখতে একসাথে কাজ করে যাব।’
ছাত্র ইউনিয়নের জাবি সংসদের সাধারণ সম্পাদক রাকিবুল রনি বলেন, ‘জাবির যে কোন অন্যায়ের বিরুদ্ধে জাবিসাস সবসময় নিষ্ঠতার সাথে কাজ করে গেছে। নতুন কমিটি তার ধারাবাহিকতা বজায় রাখবে।’
এই সময় জাবিসাসের সভাপতি আসাদুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সকল অন্যায়ের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অতিতের ন্যায় কার্যকরী ভূমিকা রাখবে।’
এসময় আরো উপস্থিত ছিলেন- জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সোহানুর রহমান মুন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জাবি শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
বার্তাবাজার/এমকে