আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন
ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে সমাজ সেবামূলক সংস্থা ‘কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন’। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বানা ইউনিয়নের বেলবানা গ্রামের ক্ষতিগ্রস্ত বিধবা নেহারুন নেছার পরিবারের মাঝে এই ঢেউটিন বিতরণ করা হয়।
কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান দোলনের পক্ষে এসকল ঢেউটিন বিতরণ করেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক, জেলা কৃষক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ।
এসময় উপস্থিত ছিলেন- গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান, গোপালপুর বাজার বণিক সমিতির সভাপতি খান আমিরুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, গোপালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খান নবাব আলী ও উপজেলা ছাত্রলীগ নেতা মো. মুজাহিদুল ইসলাম নাঈম প্রমুখ। উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারী বুধবার বিকালে আগুন লেগে নেহারুন নেছার বসতবাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
বার্তাবাজার/কেএ