এবার করোনার শিকার ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আইরাজ হারিরচি

বিশ্বজুড়ে করোনাতান্ডবের পর এবার ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আইরাজ হারিরচি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একথা জানিয়েছেন বলে মিডল ইস্ট আইয়ের এক খবরে প্রচার করা হয়েছে।

ইরানে করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সর্বশেষ তথ্য জানাতেন হারিরচি।দেশটিতে নতুন করে তিনজন করোনায় মারা গেছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করার পর হারিরচির এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রচার করা হয়।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যকেন্দ্রের প্রধান কিয়ানুশ জাহানপুর মঙ্গলবার বলেছেন, মৃতের সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে আক্রান্তের সংখ্যা। তিনি জানান, এখন পর্যন্ত ৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

উল্লেখ্য, চীনের উহান শহর থেকে করোনাভাইরাসের উৎপত্তি হয়। চীন ছাড়াও বিভিন্ন দেশে ভাইরাসটি আঘাত হানে। করোনাভাইরাসে বিশ্বজুড়ে অন্তত ২৭০০ ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে চীনেই প্রাণ গেছে অন্তত ২৬৬৩ জনের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর