সরিষাবাড়ীতে ট্রাক চাপায় যুবক নিহত

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাক চাপায় খোকন মিয়া (২৮) নামে এক বাইসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার তারাকান্দি-ভুয়াপুর-টাংগাইল প্রধান সড়কের পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন মিয়া পিংনা ইউনিয়নের বাসুরিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কাঠমিস্ত্রী খোকন সকালে বাই সাইকেলে পিংনা বাজারে কাজের জন্য যাচ্ছিলেন। এসময় পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছাকাছি পৌঁছলে একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাংগাইল সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ঘটনার সময়ই ট্রাকের চালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাব্বত কবীর জানান, ‘সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ও ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর