চট্টগ্রামে ৭০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ মানিক এক যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে তিনটায় নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ সংলগ্ন এলাকা হতে ল্যাপটপের ভিতরে লুকিয়ে আনা ৭০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ মানিক মিয়া নামে এক যুবককে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।
মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর বিভাগ) পুলিশ পরিদর্শক জনাব মুহাম্মদ রুহুল আমীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির ০৩ নং টিম বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ মানিক মিয়া (৩৮) নামক এক যুবককে আটক করে। পরে তল্লাশি করে তার কাছে থাকা ল্যাপটপের ভিতর হতে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান রুহুল আমীন।
বার্তা বাজার / ডব্লিও.এস