ঘাটাইলে সৎসঙ্গ তপোবন উচ্চ বিদ্যালয়ের এমপিও বাতিল চেয়ে বিভিন্ন মন্ত্রনালয়ে দরখাস্ত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সৎসঙ্গ তপোবন উচ্চ বিদ্যালয়ের এমপিও ভুক্তির বাতিল চেয়ে আবেদন করেছে স্কুল কতৃপক্ষ। বিষয়টি নিয়ে ঐ স্কুলের শিক্ষকদের মাঝে দির্ঘদিন ধরে চাপা ক্ষোভ বিরাজ করছে ।তারা এমপিও ভুক্তি যাতে বাতিল না হয় সে বিষয় বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দিয়েছে স্কুলের শিক্ষকবৃন্দ।

লিখিত অভিযোগ শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়,টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া সৎসঙ্গ আশ্রম পরিচালিত উচ্চ বিদ্যালয়টি শিক্ষা মন্ত্রনালয়ের এমপিও ভুক্তি বাছাইয়ের তালিকায় স্থান পেয়েছে। কিন্তু আশ্রম কতৃপক্ষ শিক্ষা মন্ত্রনালয় কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে উপরোক্ত বাতিলের জন্য বিভিন্ন মন্ত্রনালয়ে লিখিত দরখাস্ত দিয়েছে।ফলে ঐ স্কুলে শিক্ষকতায় পেশায় যারা আছেন তাদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ।

এমনকি তারা স্কুল থেকে সামান্য ৫০০০(পাঁচ হাজার টাকা) বেতন দিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে অর্ধাহারে অনাহারে দিনপাত অতিবাহিত করছেন।এমনকি তাদের বেতন বৃদ্ধির কথা বললেও কতৃপক্ষ কোন প্রকার ব্যাবস্থা নেয়নি।সৎসঙ্গ তপোবন আঙ্গিনা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত।

পুর্বে বিদ্যালয়টি রেজিষ্টার্ড ছিল্ব।পরবর্তীতে সরকারীকরণ হয়। পাবনা হেমায়েতপুর অবস্থিত তাদের আশ্রম রয়েছে সেখানে তপোবন উচ্চ বিদ্যালয়টি এমপিও ভুক্ত। ও ভারতে ঝারখন্ড রাজ্যের দেওঘর প্রতিষ্ঠিত কেন্দ্রীয় আশ্রমের শিক্ষা প্রতিষ্ঠান সে দেশের সরকার কতৃক পরিচালিত। আশ্রমের সহ সাধারণ সম্পাদক সুব্রত আদিত্যের ব্যাক্তিগত আক্রোশের কারণে এমন পদক্ষেপ নিয়েছে বলে অনুসন্ধানে জানা যায়।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক শেফালী রানী কর্মকার জানায় সুব্রত আদিত্য তার স্ত্রীকে স্কুল থেকে অব্যাহতি দেয়ার কারনে ব্যাক্তিগত আক্রোশে সে এমপিও বাতিলের জন্য বিভিন্ন মন্ত্রনালয়ে দরখাস্ত করেছেন।

সৎসঙ্গ আশ্রমের সহ সাধারণ সম্পাদক সুব্রত আদিত্য কে জিজ্ঞেস করা হলে তিনি জানায় এটা একটি সেবা মুলক প্রতিষ্ঠান এটা কোন কোন চাকরী নয় যাদের পুষবে না তারা যেনো স্কুল ছেড়ে চলে যায়।আমরা এমপিও ভুক্তি করবোনা তবে সরকার কে সহযোগিতা করবো।

এমপিও বিরুদ্ধে দরখাস্ত দেওয়ার বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম শামসুল ইসলাম সত্যতা স্বীকার করে জানায় আমরা অনুলিপি পেয়েছি উপজেলা নির্বাহী অফিসার অনেক বুঝিয়েছেন তবে আমাদের কথায় কোন কর্নপাত করে নি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর