নীলফামারীতে নাম খারিজের আবেদনে ঘুষের অভিযোগ

নীলফামারী ডিমলায় সহকারী কমিশনার ভূমি অফিসে নাম খারিজের আবেদন দিতে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। উপজেলার সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামের দেবারু মামুদের ছেলে তৈয়ব আলী জানায়, নাম খারিজের আবেদন করতে গেলে, অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটর শ্যামল চন্দ্র রায় প্রতিটি খারিজের আবেদন বাবদ ৫ হাজার টাকা করে ঘুষ দাবি করেন।

তিনি বলেন, আমি ওই টাকা দিতে না পারায় বাজারের অন্য কম্পিউটার থেকে আবেদন করায় তিনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমার নাম খারিজের আবেদন দুইটি বিনা কারনে (৯ ফেব্রয়ারী/২০) বাতিল করে দেয়। যার নং ১৭.৩৪.৩৭৮ ও ৩৭১ (তাং ১.০২.২০) স্বারকে নাম খারিজের জন্য অনলাইনে পৃথক দুইটি আবেদন করি। বাহিরের কম্পিউটার থেকে আবেদন করায় এটাই আমার অপরাধ বলে আমার খারিজের আবেদন দুইটি বাতিল করে দেয়।

তার (শ্যামলের) অফিস মারফত জানতে পারি। বিষয়টি তদন্ত করে সুবিচারের অনুরোধ জানান। ভূমি অফিসের অফিস সহায়ক শ্যামল চন্দ্র রায় সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, আমি কেন তার নাম খারিজের আবেদন বাতিল করব।

কেউ যদি আমার বিরুদ্ধে অহেতুক মিথ্যা অভিযোগ করে তাহালে আমার কিছুই করার নেই। স্যারের সাথে কথা বলে দেখেন। এ ব্যাপারে, ডিমলা সহকারী কমিশনার (ভূমি ভারপ্রাপ্ত) মো. মনোয়ার হোসেন বলেন, আমি ওই অফিসে সপ্তাহে মাত্র দুই দিন বুধবার ও বৃহস্পতিবার অফিস করি। তিনি বলেন, কি কারনে তার আবেদন বাতিল করা হয়েছে সেটার কারন জানতে হবে। আবেদনের বিষয়টি জানার পর ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর