আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিআইডব্লিউটিএ’র বিশেষ অভিযানে গুড়িয়ে দেয়া হল আওয়ামী লীগ ও বিএনপির দুই নেতার অবৈধ যায়গায় করা স্থাপনা।
বুড়িগঙ্গার কদমতলীপারের এ অভিযানের সময় বিআইডব্লিউটিএ ও দখলদার দুপক্ষই জানায়, বুড়িগঙ্গার ওয়াকওয়ে ও পুরানো সীমানা পিলার ত্রুটিপূর্ণ হওয়ায় নদী একেবারে দখলমুক্ত হচ্ছে না।
শ্যামপুর-কদমতলী এলাকার সাবেক বিএনপির এমপি ও কদমতলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এই দুজনই বুড়িগঙ্গার কদমতলী পারে নদীর যায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মান করেছিলেন। বাড়ির ভেতরেও সীমানা পিলার থাকা সত্ত্বেও তারা বহু বছর ধরে নিজেরদের দখলে রেখে দিয়েছিলেন নদীর যায়গা।
এই অভিযানে বাংলাদেশের শীর্ষ দুই রাজনৈতিক দলের নেতার বাড়ির অবৈধ অংশ গুড়িয়ে দেয়া ছাড়াও উচ্ছেদ অভিযানে বাঁধা দেয়ায় একজনকে আটক করা হয়।
‘সীমানা পিলার অনুযায়ী আমরা দখলমুক্ত করেছি। আমাদের যেন বার বার উচ্ছেদ অভিযান না করতে হয় সেদিকে খেয়াল রেখে সীমানা পিলার বসানো হয়েছে।’ বলে জানান বিআইডব্লিউটিএ কর্মকর্তারা।
বার্তাবাজার/এসজে