গতকাল (২৪ ফেব্রুয়ারি) জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকানোর পর অনেক ফুরফুরে মেজাজে ছিলেন মুশফিকুর রহিম। এতটা আনন্দে তিনি সবসময় থাকেন না। চাঙ্গা মেজাজে থাকা মুশি সংবাদ সন্মেলনে একের পর এক হাসিমুখে জবাব দিলেন সব প্রশ্নের।
সাংবাদিকদের করা পাকিস্তান সফর সম্পর্কে কৌশলী প্রশ্ন এড়িয়ে গেলেও দ্রেসিং রুমে যাওয়ার সময় জানালেন ৩ এপ্রিলে একটি ওয়ানডে ও ৫ই এপ্রিল শুরু হওয়া টেস্টে তিনি খেলবেন।
পারিবারিক কারণে পাকিস্তানের বিপক্ষে টি২০ ও প্রথম টেস্ট খেলতে তিনি যাবনি। বিসিবি পাকিস্তান সফরে সবাইকে সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা দিলেও মুশফিকের না যাওয়াটাকে ভালচোখে দেখেনি। কিন্তু দুইবারই সম্পূর্ণ নিরাপদে খেলে দেশে ফিরেছে বাংলাদেশ দল।
দেশের ক্রিকেটের দুই সিনিয়রের করা অনুরোরোধেই তিনি এবার পাকিস্তান সফরে যেতে রাজি হয়েহেন মুশফিক।
বার্তাবাজার/এসজে