আরব বসন্তে ক্ষমতা হারানো মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক মারা গেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মিশরের রাজধানী কায়রো হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
আরবের মানুষের জাগরনের ফলে ২০১১ সালে ১৮ দিনের তীব্র আন্দোলনের মুখে মোবারকের ৩০ বছরের স্বৈর শাসনের অবসান ঘটে। পুরো আরব বিশ্ব কাঁপিয়ে তোলা ওই গণ-অভ্যুত্থানে গদি হারানো নেতাদের মধ্যে মোবারকই প্রথম, যাকে নানা অভিযোগে বিচারের মুখোমুখি হতে হয়েছে। এরপর আরও অনেক দেশের প্রেসিডেন্টকেই ক্ষমতা হারাতে হয়।
গদি ছাড়ার পর ২০১১ সালের এপ্রিলে গ্রেপ্তার হন হোসনি মুবারক। তখন থেকেই ছিলেন কারাগারে । পরে অসুস্থ হয়ে পড়লে কড়া নিরাপত্তায় সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকেন। দীর্ঘ ছয় বছর কারাগারে রাখার পর তাকে মুক্তি দেওয়া হয়।
বার্তাবাজার/এসজে