রেসকোর্স মাঠে ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটাকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে ৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস ঘোষণা করে গেজেট বের করারও নির্দেশ দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এ আদেশ দেন। এতে এই সংক্রান্ত রুল নিষ্পত্তি করা হয়।
প্রতিটা জেলা-উপজেলার গুরুত্বপুর্ণ স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের নির্দেশ দেয়ার পাশাপাশি এক মাসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বার্তাবাজার/এসজে