বিনোদন জগতে যখন শাকিব-বুবলীর বিয়ে নিয়ে গুঞ্জন চলছে, সেই সময় তাদের নিয়ে আগুনঝড়া বক্তব্য দিলেন নায়িকা অপু বিশ্বাস। ‘তাদের নিয়ে কথা বলার মতো কোনো সময় ও রুচি নেই আমার। এগুলো আমাদের বিনোদনের মানুষদের জন্য একটি লজ্জাজনক। একজন শিক্ষিত, নামকরা অভিনেতার কাছ থেকে কেউই এসব আশা করে না।’ বলে মন্তব্য করেছেন তিনি।
অপু বিশ্বাস তখন বলে, ‘এখন আমার দৈনন্দিন জীবনের একটা বড় অংশজুড়ে রয়েছে আমার ছেলে আবরাম খান জয়। তার বয়স এখন তিন। ওকে স্কুলে নিয়ে যাওয়া, খেলা করা ইত্যাদি নিয়ে আমি বেশ ব্যস্ত। আমি ভালবাসায় বিশ্বাসী না আমি বিশ্বাসী মায়ায়।’
বর্তমান চলচ্চিত্রের অবস্থা প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, ‘এমনি্তেই আমাদের সিনেমার অবস্থা ভালো নয়, তার মধ্যে সিনেমার শিল্পীরা যদি এসব বিতর্কিত কাজ করে তাহলে মানুষ কি করে সিনেমা দেখতে যাবে। আগে আমাদের সিনেমা হল ছিল সাতশত আর এখন তা কমে দাঁড়িয়েছে সত্তরটিতে।’’
বার্তাবাজার/এসজে