যশোরে ফেনসিডিলসহ আটক ১

যশোর শার্শা সেতাই গ্রাম থেকে ৩৩ বোতল ফেনসিডিল ও একটি বাইসাইকেলসহ ইয়াসিন আরাফাত(২১)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

মঙ্গলবার(২৫শে ফেব্রুয়ারী)শার্শা থানার সেতাই গ্রাম থেকে এ ফেনসিডিলের চালান সহ তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন,বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের ইয়ামিন গাজীর ছেলে ইয়াসিন(২১)।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস)আতাউর রহমান “বার্তা বাজার”কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (এএসআই)আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সেতাই গ্রাম থেকে তাকে আটক করে।

এসময় তার গায়ে পরা বিশেষ কায়দায় বানানো একাধিক পকেট যুক্ত জামার পকেট থেকে ৩৩ বোতল ফেনসিডিল ও একটি বাইসাইকেল উদ্ধার করা হয়। আটক আসামিকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর