গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলন

“২য় শিফটে ক্লাস চাই” এ দাবিতে দেশের সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে মিল রেখে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া বাজারে হাতে হাত ধরে আন্দোলন ও কর্মসূচি করে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের দেড় হাজারেরও বেশি শিক্ষার্থীরা।

আন্দোলনে শিক্ষার্থীরা। ছবি: বার্তা বাজার

গত রবিবার থেকেই গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সকল ক্লাস বর্জন করেছেন।

এ সময় বক্তব্য রাখেন অত্র কলেজের শিক্ষার্থী সজীব মিয়া, মিজভা, সৈকত, প্রিন্স, আমিনুর বাঁধন সহ অন্যরা। শিক্ষার্থীরা বলেন, ২য় শিফটে ক্লাসে যেন শিক্ষকরা ফিরে আসেন।

প্রসঙ্গত, শিক্ষকরা গত ১লা জুন ২০১৮ থেকে বেতন-ভাতা পাচ্ছেন না শিক্ষকরা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর