মুজিববর্ষ উপলক্ষে এসডিজি ভিলেজে সামাজিক অবক্ষয় রোধে উঠান বৈঠক
পঞ্চগড়ের সদর উপজেলায় এসডিজি ভিলেজ -এ জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা এবং মানব পাচার,মাদক দ্রব্য, বালবিবাহ, দূর্নীতি প্রতিরোধ ও মানসম্মত শিক্ষা সংক্রান্ত জন উদ্বুদ্ধকরণ শীর্ষক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সদর উপজেলার খালপাড়া এলাকায় উপজেলা প্রশাসন ও তথ্যকেন্দ্রের আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানীর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাস আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন,জেলা জাতীয় মহিলা সংস্থার সভাপতি মনিরা পারভিন,উপজেলা তথ্য কর্মকর্তা জিনাত আরা এরিন প্রমুখ।
এসময় অতিথিরা তাদের বক্তব্যে সামাজিক অবক্ষয় রোধে সবাইকে সচেতন হওয়ার বিষয়ে বিভিন্ন পরামর্শ ও সহযোগীতার আশ্বাস দেন। পরে স্থানীয়দের মাঝে বিনামূল্যে ৩২০টি বিভিন্ন গাছের চারা বিতরণ ও ফায়ার সার্ভিসের পঞ্চগড় ইউনিট লিডার মোজাম্মেল হোসন এবং ফায়ার কর্মীরা অগ্নি নির্বাপণ ব্যবস্থার বিভিন্ন কৌশল শেখান উপস্থিত জনতাকে।
বার্তাবাজার/এমকে