দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে হঠাৎ করে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে। সেই সাথে হালকা ঠান্ডা বাতাসের কারণে তাপমাত্রা কমে এসেছে।হঠাৎ করে মুষলধারে বৃষ্টির কারণে চরম দূর্ভোগে পড়েছে জেলার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।
মঙ্গলবার দুপুরে (২৫ ফেব্রুয়ারি) পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় হালকা ঠান্ডা বাতাসের সাথে মুষলধারে বৃষ্টির শুরু হয়।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্যমতে দেশের সর্বউত্তরের এ জেলায় পূবালী ও দক্ষিণা বায়ুর প্রভাবে সৃষ্ট কালবৈশাখীর কারণে হঠাৎ করে দুপুর থেকে ঠান্ডা বাতাসের সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান পূবালী ও দক্ষিণা বাতাসের সংমিশ্রণে গতকাল রাত থেকে কালবৈশাখীর প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করছে জেলায়।যার কারণে আজ দুপুর থেকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ জেলায় দুপুর ৩ টা পর্যন্ত ৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আগামীকাল পর্যন্ত এ আবহাওয়া বিরাজ করতে পারে।
বার্তাবাজার/এমকে