তিতাসে সরকারি প্রাঃ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বক্স বিতরন

তিতাসে বলরামপুর ইউনিয়নের ৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাউজিং বক্স বিতরন করা শুরু করেছেন। তিতাস উপজেলার (২০১৯-২০২০ অর্থবছর) ১% প্রকল্পের অর্থায়নে প্রায় দুই হাজার হাইজিং বক্স বিতরন করবেন বলে জানা যায়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দক্ষিন আকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হাইজিং বক্স বিতরন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক, কুমিল্লা জেলা শিক্ষা বিষয়ক শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী ও স্বর্ন প্রদক প্রাপ্ত বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরনবী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউ পি সদস্য মোঃ রেনু মিয়া,সংরক্ষিত মহিলা সদস্য মোসাঃ শিখা আক্তার, অত্র বিদ্যালয়ের শিক্ষক মোঃ কামরুল ইসলাম,শিক্ষিকা মোসাঃ বকুল আক্তার,মোসাঃ রেহেনা বেগম,মোসাঃ সুরাইয়া আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা, মোঃ রুহুল আমীন,বাতাকান্দি বাজারের ব্যাবসায়ী মোঃ জনি সরকার প্রমূখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর