“মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং বিরোধী ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা ১২টার দিকে থানা আঙ্গিনায় উপ পরিদর্শক মো: হাফিজুর রহমানের সঞ্চালনায় অফিসার ইনচার্জ মো: ফরিদউদ্দিনের সভাপতিত্বে থানা আঙ্গিনায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সিরাজদিখান সার্কেল রাজিবুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক ( তদন্ত) আজিজুল হক হাওলাদার, পুলিশ পরিদর্শক (অপারেশ) কাজী রমজানুল হক, পুলিশ পরিদর্শক (শেখরনগর তদন্ত কেন্দ্র) সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ইমতিয়াজ বাবু, ইছাপুরা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, লতব্দী ইউনিয়ন চেয়ারম্যান এসএম সোহরাব হোসেন, রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, বয়রাগাদী ইউনিয়ন চেয়ারম্যান গাজী আলাউদ্দীনসহ সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসজে