ইজতেমা বন্ধের দাবিতে পাকুন্দিয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মির্জাপুরে সাদ পন্থীদের ভ্রান্ত বিতর্কিত জেলা ইজতেমা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন পাকুন্দিয়া ইমাম-উলামা পরিষদ ও তাবলীগ জামাতের সাথীগণ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় পাকুন্দিয়া – কিশোরগঞ্জ আন্চলিক মহাসড়কে খাদ্যগুদামের সামনে মানববন্ধন শেষে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) এর মাধ্যমে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদাণ করেন পাকুন্দিয়া ইমাম-উলামা পরিষদ ও কিশোরগঞ্জ জেলা ইমাম-উলামা পরিষদ এবং তাবলীগ জামাতের নেত্রীবৃন্দ ।
বার্তা বাজার/এস.আর