নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চুলার গ্যাস থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- হিরণ মিয়া (২৩) ও আপন (১২)।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হিরণের। এর আগে সোমবার দিবাগত রাতে মারা যায় আপন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেন। এই নিয়ে অগ্নিকাণ্ডের এই ঘটনায় ৫ জনের মৃত্যু হলো।
এর আগে এর আগে আপনের দাদি নুরজাহান (৬০) ও বাবা কিরণ (৪৬) ও ভাই আবুল হোসেন ইমনের (২৫) মৃত্যু হয়।
প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি ভোরবেলা অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৮ জন দগ্ধ হন। দগ্ধদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে আসা হয়।
চুলা থেকে বেরোনো গ্যাস থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে সংশ্লিষ্টরা জানান।
বার্তাবাজার/কে.জে.পি