দুদক কাগজে কলমে স্বাধীন হলেও বাস্তবে স্বাধীনভাবে কাজ করছে না: টিআইবি

টিআইবি’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ছোট দুর্নীতিবাজদের ধরতে দুদকের মনোযোগ বেশি। কিন্তু দুদক বড় ধরনের দুর্নীতির ক্ষেতে পদক্ষেপ গ্রহণ করছে না। ব্যাংক খাতের দুর্নীতি, সম্পদ আত্মসাতের মামলা ও তদন্তের ক্ষেত্রে দুদকের দক্ষতার ঘাটতি রয়েছে।

অনুসন্ধান ও তদন্ত কাজে দায়িত্বপ্রাপ্ত দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ লেনদেন ও দায়িত্ব অবহেলার অভিযোগও উঠেছে প্রতিবেদনে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন টিআইবির এই নির্বাহী পরিচালক।

দুর্নীতি দমন কমিশন (দুদক) কাগজে কলমে স্বাধীন হলেও বাস্তবে স্বাধীনভাবে কাজ করছে না বলে মন্তব্য করেছেন টিআইবি’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ব্যাংক খাতের দুর্নীতি, সম্পদ আত্মসাতের মামলা ও তদন্তের ক্ষেত্রে দুদকের দক্ষতার ঘাটতি রয়েছে। অনুসন্ধান ও তদন্ত কাজে দায়িত্বপ্রাপ্ত দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ লেনদেন ও দায়িত্ব অবহেলার অভিযোগও উঠেছে প্রতিবেদনে।

সরকারি কর্মচারীদের গ্রেফতারের পূর্বে সরকারের অনুমোদন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়টি স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠনের আইনকে খর্ব করে। এছাড়াও এই আইনটি বৈষম্যমূলক ও অসাংবিধানিক। এই আইন আদালত কর্তৃক প্রত্যাক্ষাত হবে আশা করেন তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর