অবশেষে টেস্টে জয়ের মুখ দেখল বাংলাদেশ

১ বছরের বেশী সময় পর টেস্টে জয়ের দেখা পেল বাংলাদেশ। মিরপুরে জিম্বাবুয়েকে একমাএ টেস্টে ইনিংস এবং ১০৬ রানে হারিয়ে জয় তুলে নেয় মমিনুলের দল। নাঈম একাই ৫ নেন উইকেট।

৫ উইকেটে ১১৪ রান নিয়ে লাঞ্চ বিরতির পর মাঠে নামে জিম্বাবুয়ে। শেষ ভরসা হিসেবে মাঠে ছিলেন সিকান্দার রাজা। সিকান্দারকে আউট করে জিম্বাবুয়েকে হতাশ করেন তাইজুল। মুশফিকের দুর্দান্ত ক্যাচে ৩৭ রান করে বিদায় নেন রাজা।

রাজার বিদায়ের পর আর কোন ব্যাটসম্যান দলের হাল ধরতে পারেননি। রেগিস চাকাবা ১৮, এইন্সলে এন্দোলভু ৪, টিমিসেন মারুমা ৪১, এবং চার্লটন ও শুমা ৩ রানে বিদায় নেন।

এর আগে ২৮৬ রানে পিছিয়ে থেকে ৪র্থ দিন শুরু করে জিম্বাবুয়ে। শুরুটা ভালো হয়নি টেইলর-কাসুজার। দলীয় ১৫ রানের মাথায় ব্যাক্তিগত ১০ রান নিয়ে তাইজুলের বলে মিথুনের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন কাসুজা।

কাসুজার বিদায়ের পর মাঠে আসেন দলনেতা আরভিন। তবে আরভিনকে সঙ্গ দিতে পারেননি টেইলর। ব্যাক্তিগত ১৭ রান করে নাঈমের বলে তাইজুলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ব্রেন্ডন টেইলর।

এর আগে ৩য় দিনের শেষ বেলায় ২৯৫ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংস শুরু করে আরভিনের দল। ১ম ওভারেই নাঈমের স্পিন ভেলকিতে স্কোরে কোন রান যোগ না করেই দুই টপ অর্ডার ব্যাটসম্যানকে হারায় জিম্বাবুয়ে। ৩য় দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ করে ৫ ওভারে ২ উইকেটে ৯ রান।

স্কোর: জিম্বাবুয়ে ১ম ইনিংস ২৬৫/১০(ক্রেগ আরভিন ১০৭, প্রিন্স মাসভাউরে ৬৪)। নাঈম ৪/৭০, রাহি ৪/৭১।

বাংলাদেশ ১ম ইনিংস ৫৬০/৬ ডিক্লে.(মুশফিক ২০৩*, মমিনুল ১৩২)। এইন্সলে এন্দোলভু ২/১৭০।

জিম্বাবুয়ে ২য় ইনিংস ১৮৯/১০( ক্রেইগ আরভিন ৪৩, ‍সিকান্দার রাজা ৩৭)। নাঈম ৫/৮২ ,তাইজুল ৪/৭৩।

ফল: বাংলাদেশ ইনিংস এবং ১০৬ রানে জয়ী।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর