সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরো ১৫ যাত্রী।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রায়গঞ্জের ভূইয়াগাঁতিতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের ভুইয়াগাঁতী এলাকায় সিরাজগঞ্জ থেকে বগুড়াগামী একটি যাত্রী বাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। আহত হয় অন্তত আরো ১৫ যাত্রী।
তবে, আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।
বার্তা বাজার/এম.সি