বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ওপেনার সৌম্য সরকারের জন্মদিন আজ। আজ ২৭ বছরে পা রেখেছেন এই বামহাতি ব্যাটসম্যান। ১৯৯৩ সালের ২৫ ফেব্রুয়ারি সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন তিনি। তার এই শুভ জন্মদিনে বার্তা বাজারের এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
২০১৪ সালের ডিসেম্বরে অভিষেক হয় সৌম্যর। দ্রুত সময়ের মধ্যে সবার নজর কাড়েন এই হার্ড হিটার ব্যাটসম্যান। এখন পর্যন্ত ওয়ানডে ১৭২৮,টেস্টে ৮১৮ এবং টি-টোয়েন্টিতে ৮০৩ রান করেন সাতক্ষীরার এই ক্রিকেটার।
এদিকে জিবনের ২য় ইনিংস শুরু করছেন সৌম্য। দুই দিন পর ২৬ ফেব্রুয়ারি গায়েহলুদ এবং ২৮ ফেব্রুয়ারি জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করবেন সৌম্য সরকার।
বার্তাবাজার/কেএ