বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুঃখজনক হলেও সত্য, আজকাল আমরা বিচার বিভাগের স্বাধীনতা দেখতে পাচ্ছি না। তাদের তদন্ত কতটুকু সত্যকে প্রকাশ করবে তা জানি না। আমরা সুযোগ পেলে এর সুষ্ঠু সঠিক তদন্ত করবো।’
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বনানী সামরিক কবরস্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমরা মনে করি, যে বিচার হয়েছে তা সঠিক হয়নি। সেনাবাহিনী থেকে যে তদন্ত করা হয়েছিল, তার রিপোর্ট প্রকাশ করা হয়নি।’
মির্জা ফখরুল ইসলাম বলেন, জাতীয় জীবনেও এর যথেষ্ট প্রভাব রয়েছে। আজকে আমরা দেখছি, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়েছে। গণতন্ত্রকে হরণ করা হয়েছে। দেশনেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে অন্তরীণ রাখা হয়েছে। যারা আজকের এই দিনে শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। কোনোরকম চক্রান্ত যেন আমাদের পরাজিত করতে না পারে।’
তিনি আরও বলেন, ‘২০০৯ সাল দেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত ও ষড়যন্ত্রমূলক ঘটনা ঘটে। এই দিনের ঘটনাকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সরাসরি আক্রমণ বলে মনে করি। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমাদের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
বার্তাবাজার/এমকে