হোটেল ওয়েষ্টিনে বলী হওয়া মেয়েগুলো কিছু না?: নজরুল

সদ্য বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামিমা নুর পাপিয়াকে নিয়ে ফেসবুক পেজে নিজের মন্তব্য বা বক্তব্য প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

আসিফ নজরুলের স্ট্যাটাসটি পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-

‘ওহে নারীবাদী, একজন নারী সাংবাদিকের চরিত্র নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে ব্যারিষ্টার মইনুল হোসেনের বিচার চাওয়ার জন্য সোচ্চার হয়েছিলেন নারীবাদী, নারী নেত্রী, সুশীল সমাজ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং ডাকসাইটে মন্ত্রীরা। আওয়ামী যুবলীগের বীভৎস ও পাশবিক এই নেত্রীর ছবি দেখুন। এই খবিশ মহিলা পিটিয়ে অল্প বয়েসী নারীদের বাধ্য করতো দেশের রথী-মহারথীদের বিকৃত যৌনাচারের শিকার হতে। এ মহিলা শুধু না, সেসব প্রতিটি রথী-মহারথীদের বিচারে এবার সোচ্চার হবেন না আপনারা? নাকি আপনাদের চোখে শুধু সেই নারী সাংবাদিকই নারী, হোটেল ওয়েষ্টিনে বলী হওয়া মেয়েগুলো কিছু না?’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর