২৯৫ রানের লিড মাথায় নিয়ে ৪র্থ দিন শুরু করে জিম্বাবুয়ে। ১ম সেশনে ৩ উইকেট হারিয়ে সেই চাপ আরো বেড়ে যায় আরভিনের দলের। লাঞ্চ বিরতি পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটে ১১৪ রান। ইনিংস হার এড়াতে টেইলরদের প্রয়োজন আরো ১৮১ রান। হাতে ৫ রয়েছে উইকেট। টিমিসেন মারুমা ৩ এবং সিকান্দার রাজা ৩২ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে ২৮৬ রানে পিছিয়ে থেকে ৪র্থ দিন শুরু করে জিম্বাবুয়ে। শুরুটা ভালো হয়নি টেইলর-কাসুজার। দলীয় ১৫ রানের মাথায় ব্যাক্তিগত ১০ রান নিয়ে তাইজুলের বলে মিথুনের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন কাসুজা।
কাসুজার বিদায়ের পর মাঠে আসেন দলনেতা আরভিন। তবে আরভিনকে সঙ্গ দিতে পারেননি টেইলর। ব্যাক্তিগত ১৭ রান করে নাঈমের বলে তাইজুলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ব্রেন্ডন টেইলর।
এর আগে ৩য় দিনের শেষ বেলায় ২৯৫ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংস শুরু করে আরভিনের দল। ১ম ওভারেই নাঈমের স্পিন ভেলকিতে স্কোরে কোন রান যোগ না করেই দুই টপ অর্ডার ব্যাটসম্যানকে হারায় জিম্বাবুয়ে। ৩য় দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ করে ৫ ওভারে ২ উইকেটে ৯ রান।
স্কোর: জিম্বাবুয়ে ১ম ইনিংস ২৬৫/১০(ক্রেগ আরভিন ১০৭, প্রিন্স মাসভাউরে ৬৪)। নাঈম ৪/৭০, রাহি ৪/৭১।
বাংলাদেশ ১ম ইনিংস ৫৬০/৬ ডিক্লে.(মুশফিক ২০৩*, মমিনুল ১৩২)। এইন্সলে এন্দোলভু ২/১৭০।
বার্তাবাজার/কেএ