যশোর বেনাপোলে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

যশোর বেনাপোলে মোঃ হানিফ মোড়ল (৪২) নামে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ।গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামী হানিফ মোড়ল ভবারবেড় গ্রামের শফি মোড়ল এর ছেলে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার সময় (এসআই) মাসনুন ও এসআই মাসুম বিল্লাহ গোপন সংবাদে জানতে পারে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গোপনে বাড়ি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে আসামী হানিফের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন।তিনি আরো বলেন, মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি)সাজাপ্রাপ্ত আসামীকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর