মোদি ক্ষমতায় থাকলে ভারত-পাকিস্তান সিরিজ সম্ভব নয়: আফ্রিদি

যত দিন নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় থাকবেন তত দিন ভারত-পাকিস্তানের মধ্যকার সিরিজ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি।

ক্রিকেট পাকিস্তান ডটকমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘আমি মনে করি মোদী ক্ষমতায় থাকাকালীন ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হওয়া আদৌ সম্ভব নয়। আমরা সবাই এখন তার মানসিকতা বুঝতে পেরেছি। প্রতিবেশী দুই দেশের সম্পর্ক একজন মানুষ নষ্ট করতে পারে।’

দেশের ক্রিকেটের উন্নয়নে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মতো আরও বেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের দাবি জানিয়ে আফ্রিদি বলেন, ‘পিএসএলের মতো আরও বেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আমাদের যুক্ত করা উচিত। আমি মনে করি স্পনসররাও এতে খুশি হবে, তারা এজন্য অপেক্ষায় রয়েছে।’

প্রসঙ্গত, সবশেষ ২০১৩ সালে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিয়েছিল ভারত-পাকিস্তান। এরপর আইসিসি বিশ্বকাপ এবং এশিয়া কাপের ম্যাচ ছাড়া দুই দলের দেখা-সাক্ষাৎ নেই।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর