আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

আজ রাজধানীর মিরপুর ১০ নম্বরসহ আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সংসদ ভবন এলাকা, মণিপুরীপাড়া, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, পাইকপাড়া, পশ্চিম কাজীপাড়া, পীরেরবাগ, মিরপুর-১০ থেকে মণিপুরিপাড়া পশ্চিমপাশ, শিশুমেলা হতে আগারগাঁও সংযুক্ত আশপাশের এলাকার সকল আবাসিক, বাণিজ্যিক, সিএনজি ও শিল্প গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর