প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ২ হাজার ৬২৯ জন। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৯ হাজার ৭৭৩ জন। করোন ভাইরাসে আক্রান্তের ১২ হাজার ৫২০ জনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নতুন করে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২৪ হাজার ৪৫০ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
দক্ষিণ কোরিয়ায় নতুন করে ২৩১ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া চীনের মূল ভূখণ্ডের বাইরে ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ায় আক্রান্তে সংখ্যা বেড়েছে।
ইরানে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কে প্রতিবেশী তিন দেশ-আফগানিস্তান, পাকিস্তান এবং তুরস্ক ইরানের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে।
ইরানে করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। মঙ্গলবার নতুন করে আরও ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪৩।
চীনের পর দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। সেখানে নতুন করে আরও ১৬১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৬৩ জনে।
বার্তাবাজার/এমকে