চট্রগ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

চট্টগ্রামে নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ নাছির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অফিসের সামনে থেকে কথিত সিবিএ নেতা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্টেনোগ্রাফার মোহাম্মদ নাছির উদ্দিনকে তার স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আসামি নাছিরের দৈনন্দিন নির্যাতন ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার স্ত্রী মুন্নি বেগম নাছির উদ্দিনের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইবুনালে নারী নির্যাতন মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে নাছির উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিজ্ঞ বিচারক গ্রেফতারী পরোয়ানা জারি বা ওয়ারেন্ট ইস্যু করেন। এরপর সোমবার বিকাল সাড়ে চারটায় তাকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড অফিসের সামনে হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাছির বর্তমানে পাঁচলাইশ থানা হাজতে রয়েছেন এবং মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তাকে শুনানির জন্য আদালতে হাজির করা হবে বলে জানান পাঁচলাইশ থানা কর্তৃপক্ষ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর