রাজধানীর কামরাঙ্গীরচরে একটি পলিথিনের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার রাত ১১টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, রাজধানীর কামরাঙ্গীরচরের নার্সারির গলিতে একটি পলিথিনের কারখানায় আগুনের সংবাদে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।
বিস্তারিত আসছে…
বার্তাবাজার/কে.জে.পি