সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত ঢাবির

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রস্তাব নাকচ করে সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

সোমবার বিকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

ঢাবি শিক্ষক সমিতির সভাপতি মাকসুদ কামাল এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঢাবির ভর্তি পরীক্ষা আগের নিয়মেই অনুষ্ঠিত হবে।

এর আগে ৮ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও স্বকীয়তা রক্ষায় সমন্বিত ভর্তি পরীক্ষা না নিয়ে পৃথকভাবে ভর্তি পরীক্ষা নেয়ার পক্ষে মত দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে ডাকসুর কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভাতেও সমন্বিত ভর্তি পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর