পটুয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে হাফিজুল (২) নামে এক শিশু মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের হুইচানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের শফিকুল ইসলামের শিশুপুত্র নিজ বাড়ির পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলাপাড়া হাসপাতালের চিকিৎসক মো. কামরুলজ্জামন জানান, হাসপাতালে আনার পথেই শিশুটির মৃত্যু হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর