আজ মেহজাবিনের জীবনের বিশেষ দিন

টেলিভিশন কিংবা ইউটিউবের নাটকের সবার প্রিয়মুখ মেহজাবিন চৌধুরী। তার নাটক মানেই জনপ্রিয়তার তুঙ্গে। ভিন্নধর্মী গল্পের নাটকে অসাধারণ অভিনয় করে ইতিমধ্যে দর্শকমনে স্থান করে নিয়েছেন এই সুদর্শনী। সেই মেহজাবিনের জীবনে বিশেষ দিন আজ।

বিশেষ দিন উপলক্ষে আজ ও আগামীকাল কোনো শুটিং রাখেননি এ অভিনেত্রী। বিশেষ সময়টা বাসায়ই কাটাবেন তিনি।

এই দিনের পৃথিবীর আলো দেখেছিলেন মেহজাবিন চৌধুরী।

জন্মদিনে বাসায়ই কাটাবেন জানিয়ে মেহজাবিন বলেন, আজ ও আগামীকাল কোনো শুটিং রাখিনি। বিশ্রামে থাকার জন্যই মূলত এ ব্যবস্থা। জন্মদিন উপলক্ষেই সুযোগ পেয়ে বিশ্রাম নিচ্ছি। এ ছাড়া বিশেষ কোনো পরিকল্পনা নেই।

মেহজাবিনের যতগুলো নাটক হিট হয়েছে, তার বেশিরভাগই তার সহ-অভিনেতা অপূর্ব কিংবা আফরান নিশো। এ বিষয়ে মেহজাবিন বলেন, প্রথম কথা হচ্ছে- এটি আমার ব্যক্তিগত পছন্দ নয়। নির্মাতারাই তাদের কাস্ট করেন। হয়তো এ দুজনের সঙ্গে আমার রসায়ন ভালো ও দর্শকও দেখতে পছন্দ করেন; তাই নির্মাতারা আমাদের নিয়েই কাজ করেন।

মেহজাবিনের বিয়ে নিয়ে দর্শকদের আগ্রহ তুমুল। কবে বিয়ে করছেন এমন প্রশ্নে এই গ্লামারগার্ল জানান, আগামী দু-তিন বছর বিয়ের কোনো পরিকল্পনা নেই তারা।

সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে নায়িকা বলেন, সময় হলেই সিনেমাতে অভিনয় করব। এ নিয়ে আমার কোনো আফসোস নেই। কারণ আমি ধীরগতিতে বিশ্বাসী। অভিনয়টাই এখনও পুরোপুরি শিখিনি। অভিনয়টা আরও একটু মনোযোগ দিয়ে শিখতে চাই। তারপর না হয় দেখেশুনে, বুঝে সিনেমাতে অভিনয় করা যাবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর