জনতার হাতে তরুণ-কিশোরী আটক অতঃপর দু’জনই শ্রীঘরে!

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ভুয়া স্বামী-স্ত্রী পরিচয়ের দায়ে তরুণ ও কিশোরীকে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।

আদালত ও এলাকা সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সাংজুড়া গ্রামের মো. বিল্লাল মিয়ার ছেলে জসিম মিয়া (১৮) পাশের মধুখালী উপজেলার আশাপুর গ্রামের ১৫ বছর বয়াসি এক কিশোরীকে নিয়ে দুইদিন আগে বোয়ালমারী পৌর সভার ৪নং ওয়ার্ডে আমগ্রামের কথিত এক আত্মীয় বাড়ি উঠে। তারা পরিচয় দেয় স্বামী স্ত্রীর।

সোমবার সকালে এলাকাবাসীর নজরে আসলে স্থানীয়রা তাদের আটক করে ইউএনও অফিসে হাজির করে। এসময় তারা একে অপরকে স্বামী-স্ত্রী দাবি করলেও কোন প্রমাণ দেখাতে পারেননি। পরে বিকেলে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৮৬০ সালের ২৯৪ ধারায় ওই তরুনকে ২ মাস ও কিশোরীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর