কুমিল্লার মুরাদনগরে মেয়ের ননদকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। অভিযুক্ত জাহাঙ্গীর আলম উপজেলার চাপিতলা ইউনিয়নের খাপুড়া গ্রামের মৃতঃ আব্দুল বারেক মিয়ার ছেলে।
জানা যায়, গত বছর ওই কিশোরীর ভাইয়ের সাথে জাহাঙ্গীর তার মেয়েকে বিয়ে দেন। কিছুদিন আগে জাহাঙ্গীর তার মেয়ের ননদকে (১৯) ধর্ষণের পর প্রাণে মেরে ফেলার ভয় দেখায়। ২২ ফেব্রুয়ারি রাতে ওই তরুণী তার তালই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগের বিষয়টি জানতে পেরে জাহাঙ্গীর পালিয়ে যায়। বাঙ্গরা বাজার থানা পুলিশ ওইদিন রাতেই গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকার বংশাল এলাকা এলাকা থেকে গ্রেফতার করে।
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত জাহাঙ্গীর আলম মোট ৫টি বিয়ে করেছেন। তার নৈতিকতা সম্পর্কেও অনেকে অসন্তোষজনক মন্তব্য করে।
অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে ২৩ ফেব্রুয়ারি কুমিল্লার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মেয়েটিকে ডাক্তারী পরীক্ষা জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান, বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার ।
বার্তা বাজার/এসজে