পরাজয় দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে ভারতের বিপক্ষে ১৮ রানের হার দিয়েই শুরু হলো টাইগারদের মিশন। ভারতের বিপক্ষে ১৪৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ করে সালমার নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

সোমবার অস্ট্রেলিয়ার পার্থে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন শেফালি ভার্মা। এ ছাড়া ৩৪ রান করেন জেমিমাহ রডরিগেস। ইনিংসের শেষ দিকে ১১ বলে মাত্র ২০ রান করেন বেদ কৃষ্ণমূর্তি। বাংলাদেশ দলের হয়ে দুটি করে উইকেট নেন সালমা খাতুন ও পান্না ঘোষ।

১৪৩ রানের টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন নিগার সুলতানা। ৩০ রান করেন মুর্শেদা খাতুন। ১৭ রান করেন ফাহিমা খাতুন।

সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ১৪২/৬

বাংলাদেশ: ২০ ওভারে ১২৪/৮

বার্তা বাজর/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর