ইবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি

গত ২২ ফেব্রুয়ারী ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই গ্রুপের মধ্য সংঘর্ষের যে ঘটনা ঘটেছে, তার কারণ উদঘাটন ও দোষীদের চিহ্নিতকরণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এতে আহ্বায়ক করা হয়েছে শেখ রাসেল হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ রবিউল হোসেনকে। এছাড়া কমিটির সদস্যরা হলেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুব বিন শাহজাহান ও সহকারী প্রক্টর আরিফুল ইসলাম। উক্ত কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, জুনিয়র কর্তৃক সিনিয়রকে মারধরকে কেন্দ্র করে গত ২২ ফেব্রুয়ারি রাত ১১টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে কয়েকদফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হন বলে খবর পাওয়া যায়।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর