শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী ১৮ বছর পর গ্রেফতার

ফরিদপুরে নগরকান্দা উপজেলায় শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী মিলন শেখ (২৯)-কে ১৮ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪শে ফেব্রুয়ারি) বিকেলে গপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জের মোকসুদপুর উপজেলা থেকে পলাতক মিলন শেখকে গ্রেফতার করে নগরকান্দা থানা পুলিশ।

উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রামের মুনসুন শেখ ওরফে আজিত শেখের ছেলে গ্রেফতারকৃত মিলন শেখ।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল জানান, ২০০২ সালে জয়পুরহাটে থাকতো মিলন শেখ। সেখানে তার নামে শিশু ধর্ষণের মামলা হলে সে গা-ঢাকা দেয়। জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত আসামী মিলন শেখের অনুপস্থিতিতেি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। অনেকদিন পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর