চট্টগ্রাম জেলা প্রশাসনের ভেজাল খাদ্য বিরোধী অভিযানে দু’টি খাবার তৈরিকারী প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রামের লালখান বাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে লালখান বাজারের হাইলেভেল রোডে অবস্থিত ‘ফ্রেন্ডশিপ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী’ নামক বেকারিতে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে ক্ষতিকারক রং বিভিন্ন ভেজাল খাদ্য দ্রব্য বানাবার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরই সাথে ‘নিউ সুইটস কেয়ার’ নামক বেকারিকে লাইসেন্স ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে বিস্কুট ও কেক সহ খাদ্য পণ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বার্তাবাজার/এসজে