আলফাডাঙ্গায় মুজিববর্ষ ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফ্রেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীগণ অংশ নেয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, যুদ্ধকালীন থানা কমান্ডার শাহ এ কে এম হাফিজ উদ্দিন আল কাদরী, আলফাডাঙ্গা সরকারি কলেজের অফিসার ইনচার্জ মনিরুল হক সিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল হাসান ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগির কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় সরকার ঘোষিত আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী আনন্দঘন পরিবেশে উদযাপন ও আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর