লালমনিরহাটে প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

লালমনিরহাট জেলার সদর উপজেলার থানা পাড়ায় জোড়াদীঘি প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি মোঃ সাইফুল ইসলাম।

লালমনিরহাট জেলার চেম্বার অব কমার্স এর পরিচালক রেজাউল করিম স্বপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এর সিনিয়র সহ সভাপতি ও লালমনিরহাট পৌর শাখার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ড এর কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ আবু জাবেদ ভুট্টু, লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল খালেক বাবু,লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান,লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর।উক্ত টুর্নামেন্ট এর আহ্বায়ক মোঃ সৌরভ আলম সুমন।

১৮ টি দলের অংশগ্রহণে শুরু হওয়া এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় উচাটারী ডায়নামাইট দলের মোকাবেলা করে নিউ কলোনী স্পোর্টিং ক্লাব।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর