বন্দর নগরী চট্টগ্রামে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে ৯টি দোকান ও ৬ লাখ টাকার মালামাল। সোমবার (২৪ ফেব্রুয়ারী) ভোরে নগরীর সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ী এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি দোকানের মালামাল পুড়ে যায়।
চট্টগ্রামের নন্দনকাননস্থ ফায়ার সার্ভিসের স্টেশনের সিনিয়র অফিসার আব্দুল মান্নান জানান, ভোরে নগরীর সরদরঘাট পূর্ব মাদারবাড়ী এলাকায় অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে ছুটে যায় এবং দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, আগুনে পুড়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের টিম ২০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। তিনি জানান, খবর পেয়ে তিনটা ৫০ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখনো আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটন করা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত কারণ জানা গেলে তা গণমাধ্যমে প্রকাশ করা হবে।
বার্তা বাজার / ডব্লিও.এস