ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিআইডির আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আদালত রিমান্ড আদেশ দেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মোহাম্মদপুর থানায় দায়ের করা অর্থপাচার মামলায় রাজীবের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত সংস্থা সিআইডি। শুনানি শেষে আদালতের হাকিম মোহাম্মদ মিল্লাত হোসেন দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১২ ফেব্রুয়ারি অর্থপাচারের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় রাজীবের বিরুদ্ধে মামলা দায়ের করে সিআইডি।
এর আগে গত বছরের ১৯ অক্টোবর দিবাগত রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় এক বন্ধুর বাসায় আত্মগোপনে থাকা রাজীবকে গ্রেফতার করে র্যাব। এসময় সাতটি বিদেশি মদের বোতল, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, নগদ ৩৩ হাজার টাকা ও একটি পাসপোর্ট জব্দ করা হয়।
২০১৫ সালে ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন মোহাম্মুদপুরের তারেকুজ্জামান রাজীব। কাউন্সিলর নির্বাচিত হওয়ার আগে দৃশ্যমান কোনো ব্যবসাই ছিল না তার। কাউন্সিলর থাকালীন সময়েও সরকারি সম্মানীর বাইরে কোনো আয়ের উৎস ছিল না। তবে সম্পদের পাহাড় গড়েছেন স্বঘোষিত ‘জনতার কাউন্সিলর’ রাজীব।
বার্তা বাজার / ডব্লিও.এস