এবার নারীসহ আটক পতিতা সম্রাট কাজী রাসেল

কক্সবাজার লাইট হাউজ কটেজ মালিক সমিতির কথিত সভাপতি ও পতিতা ব্যবসায়ী কাজী রাসেল কে এক নারীসহ আটক করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে কলাতলী পর্যটন এলাকার বাতিলকৃত প্লটে তার নির্মাণাধীন বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, কক্সবাজার পর্যটন এলাকার লাইট হাউজ হোটেল মোটেল জোনে দীর্ঘ দিন ধরে দলীয় পরিচয়ে কাজী রাসেল বিভিন্ন অপকর্ম সংঘটিত আসছিল। তার বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়। সম্প্রতি সময়ে মোরশেদ নামের এক যুবককে পিঠিয়ে গুরুতর জখম করে রাসেল। এই ঘটনায় তাকে প্রধান আসামী করে কক্সবাজার মডেল থানায় মামলা হয়। উক্ত মামলায় সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে মিম নামের এক স্থানীয় কন্ঠশিল্পীসহ তাকে আটক করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত খায়রুজ্জামান ‘বার্তা বাজার’কে কাজী রাসেলকে মেয়েসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে আটকের পর অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। এই ঘটনায় পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে।

এদিকে খোঁজ নিয়ে জানাগেছে, কাজী রাসেল লাইট হাউজ এলাকার অঘোষিত ডন হিসেবে পরিচিত ছিলো। রাজনৈতিক পরিচয় পুঁজি করে জবর দখল, অস্ত্রবাজী, চাঁদাবাজী, সন্ত্রাসী কর্মকান্ড ও পতিতা ব্যবসা থেকে শুরু করে এমন কোন অপরাধ নেই যেটাতে রাসেল জড়িত ছিলোনা। তার ভয়ে এলাকার কেউ মুখ খোলার সাহস পেতনা। শহরের বিভিন্ন প্রবাসীর স্ত্রীদেরকে পরকিয়ার ফাদে ফেলে কৌশলে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। পরবর্তীতে উক্ত পাওনা টাকা ফেরত চাইতে এলে এসব প্রবাসী স্ত্রীদের শাররিক ভাবে হেনস্থা করার অভিযোগ রয়েছে।

একসময়ের মাদকাসক্ত রাসেল আশ্চর্যজনক ভাবে কয়েক বছরের ব্যবধানে বনেগেছে কোটিপতি। এসব কারনে গেলো সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করে হেরেযান। অভিযোগ রয়েছে তার অপকর্ম সম্পর্কে কেউ জানতে চাইলে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রীর নিকটজন বলে পরিচয় দিতো। তার আটকের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও ভূক্তভূগীরা পুলিশের সাহসী ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর